প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
ভাষার জন্য জীবন দেওয়া সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা : শাকিব খান
অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। এ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্ব স্তরের মানুষের ঢল নেমেছে। বিভিন্ন সংগঠন থেকে শুরু করে আপামর জনতা শহীদদের শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন। এদিন নিজের ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে ভাষাসৈনিক ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার পরপরই তিনি এই পোস্ট দেন। যেখানে ব্যাকগ্রাউন্ড কালো রেখে তিনি লিখেছেন, মাতৃভাষার জন্য জীবন দেয়া সকল বীর, ভাষা সৈনিক ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’ -এর পেজ থেকেও একই ছবি ও বার্তা দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।
শাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন পরিচালক
ছবিতে দেখা যাচ্ছে, চলচ্চিত্রের তিনটি ফিল্ম রোল লম্বালম্বিভাবে দাঁড় করিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের আদল তৈরি করা হয়েছে এবং পাশে একটি ফিল্ম রিল রাখা হয়েছে। নিজের পেশা অর্থাৎ চলচ্চিত্রের অন্যতম প্রধান অনুষঙ্গ ফিল্ম রোলের সাথে জাতীয় শোক, অহংকার ও গৌরবের প্রতীক শহীদ মিনারকে এক সুতোয় গেঁথেছেন এই শীর্ষ নায়ক।
এই ছবিটির ভেতরে এবং পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, মাতৃভাষার জন্য জীবন দেওয়া সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
উল্লেখ্য, শাকিব খানের দেশপ্রেম ও মাতৃভাষার প্রতি এমন ব্যতিক্রমী ভালোবাসার প্রশংসা করেছেন তার ভক্ত-অনুরাগীরা।
Copyright © 2026 All rights reserved.